[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ হকির প্লে-অফের সিরিজ হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

পাকিস্তানের স্কিল ও টেকনিক কাছে আবারও হেরে গেল বাংলাদেশ। খোঁয়াল বিশ^কাপ বাছাইয়ে যাওয়ার প্লে-অফ সিরিজ। তিনি ম্যাচের দ্বিতীয়টিতেও হেরে গেছে স্বাগতিকরা। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশকে। রোববারের ম্যাচটি হয়ে থাকল নিয়ম রক্ষার। দুই জয়ে পাকিস্তান কোয়ালিফাই করে গেল বিশ্বকাপ বাছাইপর্বে।

স্টেমিনাতে বাংলাদেশ আগেও পিছিয়ে ছিল। এবারেও তাই। তার উপর রোমান সরকার না থাকায় রক্ষণে একটু দুর্বলতা তো ছিলই। প্রথম ম্যাচে পাকিস্তান ৮টি পিসি নিয়ে এক গোল করলেও কাল ১১ টি পিসি পেয়ে গোল করলো ৪ টি। আর বাংলাদেশ প্রথম ম্যাচে পাঁচটি পিসিতে এক গোল পেলেও কাল কোন গোল পায়নি। প্রথম কোয়ার্টারে পাকিস্তানের স্কোর ছিল ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০ , তৃতীয় কোয়ার্টারে ৫-০ এবং শেষ কোয়ার্টারে ৮-০ । বাংলাদেশ যে সুযোগ পায়নি তেমনটি নয়। ৬, ১৩, ৩৪, ৪৭ ও ৫৪ মিনিটে সুযোগগুলি স্বাগতিকদের কাজে লাগেনি নিজেদের ভুলে।


পাকিস্তানের হয়ে ৬ ও ১৯ মিনিটে সুফিয়ান খান পিসি থেকে দুটি গোল করেন। ১৩ ও ৫৭ মিনিটে রানা ওয়াহিদ আশরাফ দুটি ফিল্ড গোল করেন। ৩০ মিনিটে ওয়াহিদ পিসি থেকে গোল করেন। ৩২ মিনিটে শহিদ হাান্নান পিসি থেকে গোল করেন। ৫৩ মিনিটে আফরাজ ফিল্ড গোল করেন। ৫৯ মিনিটে আম্মাদ ভাট পিসি থেকে গোল করেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর