[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

যুব হকি বিশ্বকাপে খেলতে আগামীকাল চেন্নাই যাচ্ছে যুব দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

আগে ভিসা জটিলতায় থাকা ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের ভিসা সোমবার সকালে হওয়ায় তিনিও যাচ্ছেন ২৮ সদস্যের দলে।

ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ যুব হকি বিশ্বকাপের আসর। ওই টুর্নামেন্টে খেলতে আগামীকাল সকাল ১০টার ফ্লাইটে চেন্নাই যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল। আগে ভিসা জটিলতায় থাকা ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের ভিসা সোমবার সকালে হওয়ায় তিনিও যাচ্ছেন ২৮ সদস্যের দলে।
২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে লাল সবুজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সেখানে ইউরোপীয় ধারায় খেলতে চায় লাল সবুজ দল। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘চেন্নাইতে বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আমাদের ছেলেরা। প্রধান কোচ সিগফ্রিড আইকম্যান বলেন, ‘খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছি। আধুনিক হকিতে গতি ও দলগত সম্বন্বয়ের ওপরই সাফল্য নির্ভর করে। আমরা তার প্রতিফলন রাখতে চাই।’

অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, ‘আমরা এখন ইউরোপীয় ধারাটা বুঝতে পেরেছি, আইকম্যানের মতো বড় কোচের অধীনে দলের খেলার ধারায়ও পরিবর্তন হয়েছে। আমরা গ্রুপের সব দলকে সম্মান করি।’ জাতীয় যুব হকি দলের সদস্যরা হলেন- মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল¬াহ ও শহীদুর রহমান সাজু।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর