[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

লড়াই করেই ফ্রান্সের কাছে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫ ২৩:১২ পিএম

জুনিয়র বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করেই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মঙ্গলভার ভারতের চেন্নাইয়ে গ্রুপের সবচেয়ে শক্তিশালী ও গতবারের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারেন আমিরুল-রকিবুলরা।

 

এফ-গ্রুপে অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। তাই ম্যাচের শুরু থেকেই তাদের আধিপত্য ছিল দেখার মতো। মাত্র সাত মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। পেনাল্টি কর্নার (পিসি) থেকে গেইলার্ড টম গোলকিপার পরাস্ত করেন (১-০)। টুর্নামেন্টে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশ বিরতির আগেই ম্যাচে ফেরে। ২৮ মিনিটে জবাব দেন রকিবুলরা। আগের দুই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে গোল এসেছিল আমিরুলের সৌজন্যে।

এবার প্রথম গোল আসে আক্রমণ থেকেই। মোহাম্মদ আবদুল্লাাহ পোস্টে বল জড়িয়ে স্কোর ১-১ করেন। যদিও ৩২ মিনিটে ফ্রান্স আবারও লিড নেয়। আক্রমণ থেকে গোল করে লরাজুরি গাবিন আক্রমণ থেকে ব্যবধান ২-১ করেন। দুই মিনিট পর ফ্রান্স তৃতীয় গোল পায়। আক্রমণ থেকে লিড্ডিয়ার্ড জেমস বাংলাদেশকে আরও পিছিয়ে দেন (৩-১)। ৫৫ মিনিটে বাংলাদেশ আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়।

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম এবার গোল করে ফ্রান্সকে জবাব দেন (২-৩)। যদিও শেষ রক্ষা হয়নি। আর কোন গোলের দেখা না পাওয়ায় ৩-২ গোলের হার নিয়ে টার্ফ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। টুর্নামেন্টে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। এখন স্থান নির্ধারনী ম্যাচে খেলতে হবে লাল সবুজের যুবাদের।

বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে। এতে পরবর্তী রাউন্ডে খেলতে পারছে না। তবে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যুব বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ দারুণ পারফরম্যান্স করেছে। ফুটবল, ক্রিকেটের মতো সুযোগ-সুবিধা পান না হকি খেলোয়াড়রা এরপরও তারা বিশ্বকাপের মঞ্চে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পরাশক্তিদের ভিত কাপিয়েছেন।

তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচের ম্যাচ সেরা বাংলাদেশের আমিরুল। তিন ম্যাচে বাংলাদেশ আট গোল করেছে। আট গোলের মধ্যে সাত গোলই আমিরুলের। বাংলাদেশের যে কোনো খেলোয়াড়ের জন্য বিশ্বকাপে স্বপ্নের মতো পারফরম্যান্স।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর