[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী হকির চূড়ান্ত পর্ব শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

দেশের বিভিন্ন জেলায় বাছাই পর্ব শেষে অপরাজেয় আলো নারী হকি পা রেখেছে চূড়ান্ত পর্বে। পাঁচটি অঞ্চল থেকে পাঁচ অঞ্চলের পাঁচটি দল লড়বে এই পর্বে।

তবে প্রত্যেক জোনের দল গঠন করা হয়েছে তাদের সেরা খেলায়াড়দের নিয়ে। রাজশাহী ও রংপুর অঞ্চল-১ এ, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল-২ এ, খুলনা ও বরিশাল অঞ্চল-৩ এ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল-৪ এ রয়েছে।

এছাড়া অঞ্চল পাঁচে রয়েছে দেশের ক্রীড় বিজ্ঞানের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। চুড়ান্ত পর্বে লিগ ভিত্তিক খেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক দল চারটি করে ম্যাচ খেলবে।

ফেডারেশনের সাধারন সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘আমাদের মেয়েরা দুর্দান্ত খেলছে। তাই তাদের মধ্য থেকে ভালমানের খেলোয়াড় বের করে আনতেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। আশাকরি চূড়ান্ত পর্ব শেষে ভালমানের কিছু খেলোয়াড় বের হয়ে আসবে।’

সাত দিনব্যাপী অনুষ্ঠেয় সবগুলো খেলাই হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। আজ দুটি ম্যাচ হবে। দুপুর একটায় অঞ্চল-১ খেলবে ২ এর বিপক্ষে এবং আড়াইটায় অঞ্চল-৩ খেলবে ৪ এর বিপক্ষে। নারী হকি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর