এশিয়ান গেমস হকি বাছাই
আগামীকাল তাইপের মুখোমুখি বাংলাদেশ
ব্যাংককে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করলেন খালেদ মাহমুদ রাকিন, আমিরুল ইসলামরা।
এমন গরমের মধ্যেই আগামীকাল এশিয়ান গেমস বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ চাইনিজ তাইপে। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন ব্যাংককে এলেও অনুশীলন করেনি বাংলাদেশ। তবে বুধবার মাঠে নেমেই বুঝতে পেরেছে সূর্যের তেজ কতটা।
বেলা ১২.৪০ মিনিটে হোটেল থেকে রওয়ানা হয়ে থাই বিমান বাহিনীর মাঠে আসেন। কিন্তু বাস থেকে নেমেই কপাল কুচকে যায় খালেদ মাহমুদ রাকিন ও আমিরুল ইসলামদের। মাত্র এক ঘণ্টা ২০ মিনিট অনুশীলন করেছে বাংলাদেশ। এর মধ্যেই কয়েক দফা কুলিং ব্রেক দিতে হয়েছে কোচ আশিকুজ্জামানকে। তার কথা, ‘যে রোদ, তাতে ছেলেরা ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে। তাই বার বার কুলিং ব্রেক দিতে হয়েছে।’
২০২৫ সলে শেষবার চাইনিজ তাইপেকে ৮-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তাই এবারও জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় লাল সবুজের দল। কারন পেনাল্টি কর্ণারের (পিসি) মতো শক্তি রয়েছে বাংলাদেশের। কোচের কথা, ‘আমাদের মূল শক্তি পিসি। আমিরুল ইসলামের মতো দক্ষ খেলোয়াড়ও রয়েছে। আশরাফুল ইসলামের মতো পিসি স্পেশালিস্ট রয়েছে। তাই আমরা আশাকরি এবারও তাইপেকে হারিয়ে আমাদের যাত্রা শুরু করব।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: