হকি খেলোয়াড়দের অনুশীলনহীন দিন
প্রায় দুই দশক পর শ্রীলংকার কাছে হারে মন বেজায় খারাপ খেলোয়াড়দের। আগের দিনের হার তাদেরকে অনেক কষ্ট দিয়েছে।
তবে শনিবার কোন অনুশীলন ছিল না খালেদ মাহমুদ, আমিরুল ইসলামদের। থাই বিমান বাহিনীর মাঠে কেবল খেলার আগের দিন অনুশীলনের জন্য পাওয় যায়। তাই আজ অনুশীলন করতে পারেননি খেলোয়াড়রা।
দলের ম্যানেজার হোসেন ইমাম শান্টা বলেন, ‘কোন ভেন্যু পাওয়া যায়নি বলে আজ আমাদের কোন অনুশীলন ছিল না। ম্যাচের আগের দিন কেবল ভেন্যু দেওয়া হয়।’
তীব্র গরমে পানির কষ্ট নিয়ে হোসেন ইমাম বলেন, ‘ম্যাচের দিন কমিটি মাত্র ৮ কেস পানি দেয়। প্রচ- গরমে এই পানি দিয়ে আমাদের ছেলেদের তৃষ্ণা মেটে না। তাই আমাদেরকে আরও ৬ কেস পানি কিনতে হয়।’
উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ম্যানেজার বলেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামবো। দলে কোন সমস্যা নেই। স্টিকের আঘাতে ডিফেন্ডার রেজাউল করিম বাবুর ডান হাতের আঙ্গুলে চোট লেগেছিল। অবশ্য এখন সে পরিপূর্ণ সুস্থ।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: