এশিয়ান গেমসে খেলা নিয়ে শংকিত তারুন্য নির্ভর হকি!
চরম আত্মতুষ্টিতে ২০ বছর পর শ্রীলংকার কাছে হার। দুর্বল উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস বাছাই পর্বের সেমিফাইনালে উঠতে না পারা।
এমন অভিজ্ঞহীন তারুণনির্ভর বাংলাদেশ হকি দল নিয়ে এখন শংকায় সাবেকরাও। শেষ চারে উঠতে না পেরে আগামীকাল বৃহস্পতিবার হংকং চায়নার বিপক্ষে স্থান নির্ধারনী ম্যাচে মাঠে নামবেন রেজাউল করিম বাবুরা। বিমান বাহিনীর হকি টার্ফে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জিতলেও পরদিন পঞ্চম স্থানের জন্য আরও এক ম্যাচে লড়তে হবে লাল সবুজের দলকে।
বয়সের কারণে বিপ টেস্টে রাসেল মাহমুদের মতো অভিজ্ঞদের অবজ্ঞা করেছে ফেডারেশন। আরেক অভিজ্ঞ খেলোয়াড় সোহানুর রহমানের সংস্থা থেকে খেলার অনুমতি নিতে পারেনি ফেডারেশন। ফলে তারুণ্য নির্ভর এক দল নিয়েই ব্যাংককে এসেছিল হকি দল। যার মাশুল গুনতে হচ্ছে। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। তবে এশিয়ান গেমসে খেলার আশার প্রদীপ এখনও জ¦লছে। যদি পঞ্চম ও ষষ্ঠস্থান অর্জন করতে পারে তাহলে বাংলাদেশ জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় গেমসে খেলতে পারবে। সে জন্য বাছাই পর্বে আরও দুটি ম্যাচ খেলতে হবে কোচ আশিকুজ্জামানের শিষ্যদের।
আগামীকাল চাইনিজ তাইপের সঙ্গে জিতলে পঞ্চম ও ষষ্ঠ হওয়ার দৌঁড়ে এগিয়ে থাকবে। হারলে ব্যর্থ হবে এশিয়ান গেমসে খেলতে। তবে পরদিন সপ্তম ও অষ্টম স্থান নির্ধারনী ম্যাচেও লড়তে হবে বাংলাদেশকে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেই পড়েছে বাংলাদেশ। লাল সবুজদের এমন খেলা দেখেও হতবাক শ্রীলংকা ও উজবেকিস্তান। খেলা দেখে সমালোচনায় মুখর প্রতিপক্ষের কোচ ও খেলোয়াড়রা। এখন দেখার বিষয় আগামীকাল জিতে এশিয়ান গেমসে কোয়ালিফাই করতে পারবে কি বাংলাদেশ? নাকি প্রথমবার এশিয়ার ওই মহাযজ্ঞে যেতে ব্যর্থ হবে। সময়ই তা বলে দিবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: