[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টাইব্রেকারে এশিয়ান গেমস নিশ্চিত বাংলাদেশে!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬ ১৫:০৪ পিএম

বৃহস্পতিবার ব্যাংককের বিমান বাাহিনী টার্ফে স্থান নির্ধারনী ম্যাচে হংকং চায়নাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে গেমস নিশ্চিত করে রেজাউল করিম বাবুর দল। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র ছিল। আজ পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য চাইনিজ তাইপের সঙ্গে লড়বে বাংলাদেশ।

এশিয়ান গেমসের গত ৪৮ বছরের ইতিহাসে প্রতিবারই নির্দ্বিধায় এশিয়ান গেমসে খেলেছে লাল সবুজের হকি। কোন আসরেই বেগ পোহাতে হয়নি। যা এবার দেখা গেল। আগে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই অংশ নিত। আর এবার ভীরু, শংকিত এবং রীতিমতো লড়াই করেই জায়গা করে নিতে হয়েছে আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে। বৃহস্পতিবার ব্যাংককের বিমান বাাহিনী টার্ফে স্থান নির্ধারনী ম্যাচে হংকং চায়নাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে গেমস নিশ্চিত করে রেজাউল করিম বাবুর দল। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র ছিল। আজ পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য চাইনিজ তাইপের সঙ্গে লড়বে বাংলাদেশ।

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে খেললেও এবারই সবচেয়ে বেশি হুমকিতে ছিল বাংলাদেশ। বিশেষ করে তারুণ্য নির্ভর দল নিয়ে ব্যাংককে আসায় সমালোচনার শিকার হয়। বিশেষ করে যখন শ্রীলংকা ও উজবেকিস্তানের কাছে হেরেছিল। এই দুই হারে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় গেল গেল রব উঠেছিল। তবে স্থান নির্ধারনী ম্যাচে হংকং চায়নাকে টাইব্রেকারে হারিয়ে মুখরক্ষা করলেন কোচ আশিকুজ্জামানের শিষ্যরা। নির্ধারিত সময়ে দুই দল ৪-৪ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, প্রথম শট মিস করেন রকি। এতে কিছুটা চাপে পড়ে দল। তবে গোলকিপার বিপ্লব কুজুর দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে ফেরে বাংলাদেশ। তিনি হংকংয়ের দুটি শট ঠেকিয়ে দেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টাইব্রেকারে রোকন, জয় এবং ফজলে রাব্বি গোল করেন। শেষ শটে রাব্বির সফল প্রচেষ্টায় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচের শুরুতে দারুণ খেলেছিল বাংলাদেশ। প্রথম পাঁচ মিনিটেই রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় হংকং এবং প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ছিল গোলের পাল্টাপাল্টি লড়াই। আশরাফুল দুটি গোল করলেও হংকং বারবার সমতা ফেরায়। শেষ পর্যন্ত ৪-৪ স্কোরলাইনে ম্যাচ শেষ হয় এবং নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে।

এই জয়ের ফলে বাছাই টুর্নামেন্টের ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পায় বাংলাদেশ। যেহেতু শীর্ষ ছয় দল এশিয়ান গেমসে অংশ নেবে, তাই বাংলাদেশের এশিয়ান গেমস খেলা নিশ্চিত হয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর