কিউট-বিএসপিএ ক্রীড়া উৎসব রোববার শুরু
এই উৎসবের ডিসিপ্লিনগুলো হলো- আরচারি, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স, কলব্রিজ, টোয়েন্টিনাইন ও শুটিং।
নয়টি ডিসিপ্লিনের ১৪টি ইভেন্টে শতাধিক সদস্যদের অংশগ্রহনে আগামীকাল রোববার শুরু হচ্ছে কিউট-বিএসপিএ ক্রীড়া উৎসব। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠেয় এই উৎসবের ডিসিপ্লিনগুলো হলো- আরচারি, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স, কলব্রিজ, টোয়েন্টিনাইন ও শুটিং।
শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। এ সময় মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডর চেয়ারম্যান ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উপস্থিত থাকবেন।
আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসপিএ’ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় সাধারণ সম্পাদক মো. সামন হোসেন ও কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, বিএসপিএ’র ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম ও সদস্য সচিব আবু হোরায়রা তামিম উপস্থিত ছিলেন।
প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্সআপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও অর্থ পুরস্কার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: