[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে ফিরলেন জোড়া স্বর্ণজয়ী নাবীয়ুন ও জোড়া রুপা জয়ী স্কেটার শিহাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

দেশে ফিরেছেন চীনে জোড়া স্বর্ণজয়ী নাবীয়ুন ইসলাম ও জোড়া রুপাজয়ী স্কেটার আতাহার শিহাবসহ ১০ সদস্যের স্কেটিং দল। বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে দলটি।

দেশে ফিরেছেন চীনে জোড়া স্বর্ণজয়ী নাবীয়ুন ইসলাম ও জোড়া রুপাজয়ী স্কেটার আতাহার শিহাবসহ ১০ সদস্যের স্কেটিং দল। বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে দলটি।

ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সারসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

গত রোববার জিনজিয়াং রাজ্যের কারামাই শহরে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ৫০০ মিটার স্পিড রেসে এবং এক হাজার মিটার স্প্রিন্ট রেসে জোড়া স্বর্ণ জেতেন নাবীয়ুন ইসলাম।

পাশাপাশি জোড়া রুপা জেতেন আতাহার শিহাব। দেশের স্কেটিংয়ে ৩০ বছরের ইতিহাসে এটই সেরা সাফল্য।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর