এসএ গেমস পিছিয়ে গেল দুই বছর!
২০২৭ সালের নভেম্বরে গেমস হবে বলে জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। যা আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশটির তিন শহরে।
শংকাটা আগেই জন্মেছিল সাউথ এশিয়ান (এসএ) গেমসের স্টেকহোল্ডার দেশগুলোর। এমনকি সেই শংকা থেকে বাংলাদেশের অনেক ক্রীড়া ডিসিপ্লিনই এসএ গেমসের ক্যাম্প স্থগিত করে দেয়। গুঞ্জনই সত্যি হল। প্রায় দুই বছর পিছিয়ে গেল দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই গেমস।
২০২৭ সালের নভেম্বরে গেমস হবে বলে জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। যা আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশটির তিন শহরে।
বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ফেডারেশনগুলোকে এসএ গেমস পিছিয়ে গেছে উল্লেখ করে ইমেইল করেছে। সেখানে উল্লেখ করেছে, বাহরাইনে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভায় দুটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমত, ৩০ নভেম্বরের মধ্যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানাবে ২০২৬ সালের জানুয়ারিতে এসএ গেমস অনুষ্ঠিত হচ্ছে না। দ্বিতীয়ত, ৩০ ডিসেম্বরের মধ্যে আরেক দফা জানাবে ২০২৭ সালের নভেম্বরে পাকিস্তান গেমস আয়োজন করতে পারবে কি না।
২০২৬ সালে এসএ গেমস অনুষ্ঠিত হচ্ছে না এটা নিশ্চিত। এক বছর পেরিয়ে পাকিস্তান আদৌ গেমস আয়োজন করতে পারবে কিনা সেটাও সংশয় রয়েছে। পাকিস্তান ডিসেম্বরে যদি কোনো কারণে গেমস আয়োজনে অপারগতা প্রকাশ করে তখন সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের আবার নতুন করে স্বাগতিক খুজতে হবে। পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে এসএ গেমস আয়োজন করেছিল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: