[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

লোভণীয় অফার বডিবিল্ডারদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

প্রায় শ’তিনেক বডিবিল্ডারদের পদচারনায় মুখর জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম। কেউ শরীরে রং মাখছিলেন। যাতে লাইটের আলোতে বডির নৈপূণ্য ফুটে ওঠে। আবার কেউ অনুশীলন করছিলেন।

অডিটোরিয়ামে প্রবেশমুখে বডিবিল্ডারদের জন্য পুষ্টিকর খাবারের দোকানও ছিল। দুই বছর পর শনিবার শুরু হওয়া জাতীয় বডিবিল্ডিং টুর্নামেন্টের তিনটি ক্যাটাগরিতে ১২টি ওজন শ্রেণীতে পদকের জন্য নিজেদের শারীরিক নৈপূণ্য প্রদর্শন করছেন শরীরগঠনবিদরা।

মেন্স বডিবিল্ডিং, মাস্টার্স ও মেন্স ফিজিক এই তিনটি ক্যাটাগরিতে ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫ ও উর্ধ্ব ৮৫ কেজি এবং ১৬৬, ১৭০ ও ১৭০ উর্ধ্ব সেন্টিমিটারে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তবে বডিবিল্ডারদের নৈপূণ্যের সঙ্গে আনন্দ যোগ হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান, অতিরিক্ত আইজিপি ও বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি মো. মোস্তফা কামালের প্রনোদনায়। তিন দিনব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করতে এসে তিনি বলেন, ‘জাতীয় এই টুর্নমেন্টে যারা ভাল করবে বা যারা মিস্টার বাংলাদেশ খেতাব জিতবে, তাদেরকে বিদেশে আন্তর্জাতিক প্রো-বডিবিল্ডিং খেলতে যেতে সহায়তা করা হবে। সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।’

ফেডারেশনের সাধারন সম্পাদক ড. কামরুজ্জামান বলেন, ‘অতীতেও জাতীয় বডিবিল্ডিং প্রতিযোগিতা হয়েছে। দুই বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরটি বেশ জাকজমকপূর্ণ করে আয়োজন করা হয়েছে। আসরে গুরুত্ব দেওয়া হচ্ছে তরুনদের। তারুণ্যের বাংলাদেশে গুরুত্ব পেয়েছেন তরুন বডিবিল্ডাররাই।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর