[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজয় দিবস টার্গেটবল

চ্যাম্পিয়ন বিজিবি ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

বিজয় দিবস টার্গেটবলের পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।

 শনিবার ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ১৮-৯ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে নারী বিভাগে পুলিশ টার্গেটবল ক্লাব ১১-৯ পয়েন্টে বিজিবি নারী টার্গেটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজিবির উপ-মহাপরিচালক (ময়মনসিংহের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার) কর্ণেল মোহাম্মদ আল মামুন সুমন।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। এ সময় টার্গেটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বিএম সহিদুজ্জামান ও সাধারন সম্পাদক দীন ইসলাম উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর