[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

“খেলার ডাক”: অন্তর্ভুক্তিমূলক খেলাধুলার মাধ্যমে ২০০ শিশুকে ক্ষমতায়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় শুক্রবার, ২৩ জানুয়ারি, রিয়া গোপ উইমেনস স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করে ব্যতিক্রমী ক্রীড়া কার্যক্রম “খেলার ডাক ”। এই আয়োজনে ২০০ জন শিশু—ছেলে ও মেয়ে একসঙ্গে—অংশ নেয়, যেখানে খেলাধুলার মাধ্যমে লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক সম্মানের বার্তা তুলে ধরা হয়। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল খেলবেই বাংলাদেশ।

এই আয়োজনে বিশেষভাবে মেয়েদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়, কারণ বাংলাদেশের বেশীরভাগ মেয়েরা খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পায় না। এই উদ্যোগের মাধ্যমে মেয়েদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করা হয়, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে খেলাধুলার অভিজ্ঞতা নিতে পারে। অনুষ্ঠানের সূচনা হয় একটি বিশেষ মাইন্ড অ্যান্ড বডি সেশন “সুস্থ নিশ্বাস (Healthy Breath)” দিয়ে, যেখানে শিশুদের শ্বাস-প্রশ্বাসের কৌশল ও শারীরিক ব্যায়াম শেখানো হয়, যা শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক।

সার্টিফায়েড কোচদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, টেবিল টেনিস, আর্চারি, বাস্কেটবল ও বক্সিং–সহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পায়। এই আয়োজনের মাধ্যমে অনেক শিশু প্রথমবারের মত বিভিন্ন ধরনের খেলার সুযোগ পেয়েছে। আয়োজন শেষে অংশগ্রহণকারী সকল শিশুকে মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ উইমেন স্পোর্টস ফেডারেশনের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, “শিশুরা যখন সমানভাবে একসঙ্গে খেলতে শেখে, তখন তারা ভবিষ্যতে সমতার মূল্যবোধ নিয়েই বড় হয়। ‘খেলার ডাক’ এমন একটি ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা, যেখানে খেলা ও সুযোগ—দুটোই সবার জন্য।” এ সময় মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর