[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ময়মনসিংহে খেলার ডাকে শিশুদের উৎসব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

কারো বয়স ১০, কারো ১২। আবার কারো ১৪। ঢাকার পর এবার ময়মনসিংহেও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলার ডাকে দেখা গেল শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব।

 শুক্রবার সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগের চার জেলা নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহের শিশু-কিশোররা দিনব্যাপী আটটি খেলায় মেতে উঠে।

এগুলো হলো- আরচারি, টেবিল টেনিস, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, ভলিবল, বক্সিং, ট্রাম্পোলিন ও দাবা। সকালে বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিকালে ক্ষুদে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লা, সাধারন সম্পাদিক প্রকৌশলী ফিরোজ করিম নেলী এবং সহ-সভানেত্রী ফিরোজা খাতুন উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর