[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

তুরাগ একটিভ জাতীয় স্কোয়াশ শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

তুরাগ একটিভ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা শুরু হচ্ছে সোমবার। ২২টি ক্লাবের ৮০ জন খেলোয়াড় নয়টি গ্রুপে অংশ নেবেন এবারের আসরে।

 চূড়ান্ত পর্বের গ্রুপগুলো হলো- উন্মুক্ত পুরুষ ও মহিলা, উন্মুক্ত (সদস্য) এবং অনূর্ধ্ব-১১, ১২-১৩ বছর, ১৪-১৫ বছরের ছেলে ও মেয়েদের পৃথক পৃথক গ্রুপ।

উর্মি গ্রুপ ও তুরাগ একটিভের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের খেলাগুলো বসুন্ধরা স্পোর্টস সিটির পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, শাহীন কলেজ ও আর্মি অফিসার্স মেসে রাউন্ড চূড়ান্ত পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

শনিবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের সংবাদ সম্মেলন, ট্রফি উম্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রি. জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। এ সময় উর্মী গ্রুপের সাহারিন ইসলাম মীম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর