বাংলাদেশের আয়োজন নিয়ে আমি সন্তুষ্ট: মোহামেদ লতিফ
আজ রোববার ইনডোর স্টেডিয়ামে উপস্থিত হন কাভার প্রেসিডেন্ট মোহামেদ লতিফ। ঢাকায় কাভার এই আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে লতিফ বলেন, ‘বাংলাদেশের এই আয়োজন নিয়ে আমি সন্তুষ্ট। শুধু আমি একা নই, এখানে খেলতে আসা পাঁচ দেশে অতিথি খেলোয়াড় ও কর্মকর্তার বাংলাদেশের আতিথেয়তা পেয়ে খুব খুশী।’
ঢাকায় চলছে ছয় দেশের অংশগ্রহনে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট। মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট এখন শেষের পথে।
এর মধ্যে আজ রোববার ইনডোর স্টেডিয়ামে উপস্থিত হন কাভার প্রেসিডেন্ট মোহামেদ লতিফ। ঢাকায় কাভার এই আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে লতিফ বলেন, ‘বাংলাদেশের এই আয়োজন নিয়ে আমি সন্তুষ্ট। শুধু আমি একা নই, এখানে খেলতে আসা পাঁচ দেশে অতিথি খেলোয়াড় ও কর্মকর্তার বাংলাদেশের আতিথেয়তা পেয়ে খুব খুশী।’
লাল সবুজের ভলিবল বেশ উন্নতি করেছে বলেও মন্তব্য করেন কাভা প্রেসিডেন্ট, ‘ভলিবলে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তাই এদেশের ভলিবলের আরও উন্নয়নের জন্য কাভা থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন তা আমরা করবো।’
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক বিমল ঘোষ ভুলু বলেন, ‘আমাদের আয়োজন নিয়ে কাভার প্রেসিডেন্টের এমন উচ্ছ্বাসে আমরা খুবই অনুপ্রাণিত। কাভা থেকে সহযোগিতা পেলে আগামীতে আমরা আরও ভাল আয়োজন করতে পারব।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: