[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দেহরক্ষী থেকে WWE তারকা বনে যাওয়া গ্রেট খালি আসলে কে?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ১০:০৮ এএম

WWE-কে জনপ্রিয় করতে অন্যতম গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গ্রেট খালি। তার আসল নাম দলীপ সিং রানা। তবে রিংয়ে তিনি পরিচিত ছিলেন গ্রেট খালি নামে। ভারতের পাঞ্জাব থেকে যিনি আজ WWE এর হল অব ফেমে।

 

WWE-কে জনপ্রিয় করতে অন্যতম গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গ্রেট খালি। তার আসল নাম দলীপ সিং রানা। তবে রিংয়ে তিনি পরিচিত ছিলেন গ্রেট খালি নামে। ভারতের পাঞ্জাব থেকে যিনি আজ WWE এর হল অব ফেমে।


তবে অজপাড়া গাঁ থেকে বড় মঞ্চে তার যাত্রাটা সহজ ছিল না।


বরাবরই তার স্বপ্ন ছিল রেসলার হওয়ার। উচ্চতা ও শারীরিক গঠন তাঁর কাছে ছিল বাড়তি পাওনা। কঠোর পরিশ্রমের উপর ভর করে তিনি সেটা করতে পারেন এবং শুধু করাই না, সাফল্যের সঙ্গে করেন। WWE হল অফ ফেম হন তিনি।

 

১৯৭২ সালের ২৭ অগস্ট হিমাচল প্রদেশের সিরমৌর জেলার ধিরাইনা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। WWE -তে যোগ দেওয়ার আগে খালি কী করতেন তা খুব কম মানুষই জানেন।


গ্রেট খালি উচ্চতার সুবিধা পেয়েছিলেন
তাঁর উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি, বরাবরই এই উচ্চতার জন্য সুবিধা পেয়েছিলেন। সহজেই সিলেকশন হতো তাঁর। খলি আজ কোটি টাকার মালিক, কিন্তু তাঁর পথ মোটেও সহজ ছিল না। কুস্তিতে নিজের প্রতিভা দেখানোর আগে তিনি পেট চালাতে অন্য পেশায় ছিলেন। সিমলায় এক ব্যবসায়ীর দেহরক্ষীর কাজ করতেন খালি। তিনি পাঞ্জাব রাজ্য পুলিশে পুলিশ অফিসার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তখনই তাঁর ভাগ্য খোলে। বডি বিল্ডিংয়ে প্রবেশ করেন।

ডব্লিউডব্লিউই -তে গ্রেট খালির ক্যারিয়ার
২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত WWE -তে কাটিয়েছেন খালি। অভিষেকের এক বছরের মধ্যেই তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। WWE -তে প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি।

তাঁর কুস্তি শুরু ২০০০ সালে। তিনি অল প্রো রেসলিং, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং এবং নিউ জাপান প্র্রা-রেসলিয়ে দক্ষতা অর্জন করেছিলেন। দ্য আন্ডারটেকার এবং জন সিনার মতো কিংবদন্তিদের সঙ্গেও খালির প্রতিদ্বন্দ্বিতা ছিল। তিনি দ্য আন্ডারটেকারকে হারিয়েছিলেন।

 

খালি সিনেমাতেও অভিনয় করেন। ‘দ্য লংগেস্ট ইয়ার্ড অ্যান্ড গেট স্মার্ট’ ছবিতে কাজ করেছিলেন তিনি। এছাড়াও তিনি ২০১১ সালে রিয়েলিটি শো বিগ বসের রানার্স আপ ছিলেন। বর্তমানে তিনি ঈডঈ রেসলিং অ্যাকাডেমি নামে একটি সংস্থার মালিক।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর