[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় সার্ভিসেস কুস্তিতে আনসার চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মে ২০২৬ ১৯:০৫ পিএম

জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার পুরুষ ও নারী দুই বিভগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।

বৃহস্পতিবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে মহিলা বিভাগে বাংলাদেশ আনসার দলের মেয়েরা ৯টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ ১০টি পদক জিতে সেরা হয়।

এই বিভাগে প্রথম রানার্সআপ দল বাংলাদেশ পুলিশ পেয়েছে একটি স্বর্ণ, আটটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। দ্বিতীয় রানার্স আপ হওয়া বাংলাদেশ ভিডিপি দল পেয়েছে ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক।

অন্যদিকে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার দলের ছেলেরা পেয়েছে ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ১০টি পদক। প্রথম রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পেয়েছে ৩টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জসহ ১০টি পদক। দ্বিতীয় রানার্সআপ বাংলাদেশ পুলিশ অর্জন করে ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ৭টি পদক।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আবদুল মোবিন ও কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর