[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ব্রোঞ্জের লড়াইয়ে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

সাগর, আলিফ ও রাকিবকে নিয়ে পোল্যান্ড, মেক্সিকোকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে ওঠে। শক্তিশালী দক্ষিণ কোরিয়া তাদেরকে ৫-১ সেট পয়েন্টে হারায়। ব্রোঞ্জের লড়াইয়েও একই ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারেন সাগররা। দক্ষিণ কোরিয়া আমেরিকাকে হারিয়ে স্বর্ণ জেতে।

কানাডার উইনপেগে বিশ্ব জুনিয়র আরচারি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল। তারা দলগত ও ব্যক্তিগত ইভেন্টে লড়ছে। ব্যক্তিগত ইভেন্টে পদকের লড়াইয়ে উঠতে পারেনি। তবে দলগত ইভেন্টে তাদের সামনে ছিল ব্রোঞ্জ জেতার হাতছানি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা পদকবঞ্চিত।

সাগর, আলিফ ও রাকিবকে নিয়ে পোল্যান্ড, মেক্সিকোকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে ওঠে। শক্তিশালী দক্ষিণ কোরিয়া তাদেরকে ৫-১ সেট পয়েন্টে হারায়। ব্রোঞ্জের লড়াইয়েও একই ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারেন সাগররা। দক্ষিণ কোরিয়া আমেরিকাকে হারিয়ে স্বর্ণ জেতে।

ব্যক্তিগত ও দলগত উভয় বিভাগে বাংলাদেশের আরচাররা অনূর্ধ্ব-২১ শ্রেণিতে অংশ নিয়েছেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর