[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়া কাপ আরচ্যারীর তিন ইভেন্টে কো. ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম

সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণকারী বাংলাদেশ আরচ্যারী দল “২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১” এ আজ ২৪ মার্চ ২০২৬ তারিখে কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেয়। এই প্রতিযোগিতার তিনটি ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলদেশ।

কোয়ালিফিকেশন রাউন্ডে কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ৭২০ স্কোরের মধ্যে ৬৯৯ স্কোর করে ৮ম, হিমু বাছাড় ৬৯৭ স্কোর করে ১১তম এবং ঐশ^র্য্য রহমান ৬৮৫ স্কোর করে ৩২তম হন।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছাড় ও ঐশ^র্য্য রহমান) কোয়ালিফিকেশন রাউন্ডে ২০৮১ স্কোর করে ৬ষ্ঠ হয়। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাই পেয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় এবং কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে (আগামীকাল থাইল্যান্ডের সময় সকাল ১১ টায়)। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ (বন্যা আক্তার, মোসা: কুলসুম আক্তার ও জোমা আক্তার) কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে (আগামীকাল থাইল্যান্ডের সময় সকাল ০৯:৪০ মি:)।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডে ১/২৪ খেলায় বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব এবং হিমু বাছাড় বাই পেয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। ১/২৪ খেলায় ঐশ^র্য্য রহমান ১৪৭-১৪২ স্কোরের ব্যবধানে থাইল্যান্ডের ‘পেচারাট ভিনিউকে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হন। ১/১৬ খেলায় ঐশ^র্য্য রহমান ১৪৭-১৪৮ স্কোরে ভারতের ‘চৌহান রজত এর নিকট পরাজিত হন। ১/১৬ খেলায় নেওয়াজ আহমেদ রাকিব ১৪৫-১৪৪ স্কোরে থাইল্যান্ডের ‘নিমলেক নাথাফোবকে এবং হিমু বাছাড় ১৪৭-১৪৬ স্কোরে অস্ট্রেলিয়ার ‘কোঘলান প্যাট্রিককে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন।

কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ মহিলা একক ইভেন্টে বাংলাদেশের সোনালী রায় ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬০৪ স্কোর করে ৩৫তম হন। ইলিমিনেশন রাউন্ডের ১/২৪ খেলায় সোনালী রায় ৪-৬ সেটে ভারতের ‘অংশিকা কুমারী এর নিকট পরাজিত হন।

কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মো: রাকিব মিয়া ও সোনালী রায়) ১২৫৮ স্কোর করে ১৩তম হয়। কোয়ালিফিকেশন রাউন্ডে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (নেওয়াজ আহমেদ রাকিব ও মোসা: কুলসুম আক্তার মনি) ১৩৯১ স্কোর করে ৩য় হয়। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ইলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। উক্ত কোর্যার্টার ফাইনাল খেলাটি থাইল্যান্ড সময় অনুযায়ী ২৬ মার্চ ২০২৬ সকাল ১০:১৫ মি: অনুষ্ঠিত হবে।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে আগামীকাল সকাল ০৯:১৫ মি: (থাইল্যান্ড সময় অনুযায়ী) বাংলাদেশ ১/৮ খেলায় ভিয়েতনাম এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর