[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় জুমার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ ১৭:০৪ পিএম

বৃহস্পতিবার ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজে প্রি-কোয়ার্টার ফাইনালে কাজখস্তানের সেইদান আইজাদাকে ট্রাইব্রেকারে হারিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন জুমা। কিন্তু কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানেরই আরেক তীরন্দাজ আইতিমোভা জানাতের কাছে হেরে পদক জয়ের স্বপ্নযাত্রা থেমে যায় জুমা আক্তারের।

বৃহস্পতিবার ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজে প্রি-কোয়ার্টার ফাইনালে কাজখস্তানের সেইদান আইজাদাকে ট্রাইব্রেকারে হারিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন জুমা। কিন্তু কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানেরই আরেক তীরন্দাজ আইতিমোভা জানাতের কাছে হেরে পদক জয়ের স্বপ্নযাত্রা থেমে যায় জুমা আক্তারের। কিছুক্ষণ আগেও যে মেয়েটির মুখে ছিল মিষ্টি হাসি, ৩০ মিনিট পরেই সেখানে দেখা গেল রাজ্যের অন্ধকার।

আট বছর আগেও হেসে খেলে বেড়ানো মেয়েটি আজ হুইলচেয়ারে বসা। ২০১৮ সালে লিচু গাছ থেকে পড়ে আজ সে পঙ্গু। উঠে দাঁড়াতে পারেন না। হুইল চেয়ারে বসে থাকতে হয়। তবে হেরে যাননি জীবন যুদ্ধে। ক্রীড়াঙ্গণের মাধ্যমে ফের স্বপ্ন দেখতে শুরু করেছেন জুমা। হুইলচেয়ার বাস্কেটবল এবং প্যারা আরচারিকেই জীবন সাজানোর পথ করে নিয়েছেন তিনি।

প্রথমে হুইলচেয়ারে বসে বাস্কেটবল খেলা শুরু করেন। তবে ২০২৪ সালে প্যারা আচারির সঙ্গে যুক্ত হন। ওই বছরেই দুবইয়ে প্যারা এশিয়া কাপ আরচারিতে ব্রোঞ্জপদক জিতে প্যারিস অলিম্পিকে খেলার কোটা পান। তিনি কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে আমেরিকার তেরেসাকে ১৩৮-১৩৪ স্কোরে হারিয়ে এই পদক জিতে প্যারিস প্যারা অলিম্পিকের টিকিট কাটেন। সেখান থেকেই বড় হতে থাকে তার স্বপ্ন। সেই ধারাবাহিকতায় এবার এসেছিলেণ ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজে খেলতে।

আগের দিন বাই পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। তাই বৃহস্পতিবার সকালে নতুন স্বপ্ন নিয়ে রাজামাঙ্গালা স্টেডিয়ামে হাজির হন। প্রি-কোয়ার্টার ফাইনালে লড়তে যাওয়ার আগে ভাল খেলার প্রতিশ্রুতি দেন এই তীরন্দাজ। কাজাখস্তানের আইজাদার সঙ্গে চোখে চোখ রেখে লড়তে থাকেন। কিন্তু দু’জনেরই ১৪০ স্কোর হওয়ায় এবার টাইব্রেকারের আশ্রয় নিতে হয় বিচারকদের। সেই ট্রাইবেকারে কাজাখস্তানের আইজাদা ৯ মারেন।

কিন্তু জুমা ১০ এ ১০ মেরে কোয়র্টার ফাইনলে উঠে যান। কোচ নূর এ আলম বিষয়টি নিশ্চিত করলে পেছনে দাঁড়িয়ে থাকা এই প্রতিবেদকের দিকে তাকিয়ে ভি চিহ্ন দেখান। মুখে ছিল স্বপ্ন বাস্তবায়নের ঝিলিক। কিন্তু দূর্ভাগ্য তার। কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের আরেক তীরন্দাজ আইতিমোভা জানাতের কাছে হেরে যান জুমা। ১৪৪-১৩৭ পয়েন্টে হেরে বিদায় নিতে হয় তাকে। চোখে মুখে রাজ্যের হতাশা নিয়ে হুইলচেয়ার চালিয়ে ফিরে আসেন জুমা। কোচ নূর এ আলম বলেন, ‘প্রথম সেট থেকেই এক পয়েন্ট করে কমতে থাকে ঝুমার। শেষ সেটে গিয়ে কাজাখস্তানের তীরন্দাজ আরও তিন পয়েন্টে এগিয়ে যায়। ফলে জুমার সঙ্গে তার ব্যবধান বাড়ে সাত পয়েন্টে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর