[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্রুততম মানব ইমরানুর এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ মে ২০২৬ ২০:০৫ পিএম

ঘরোয়া অ্যাথলেটিক্সে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ফের ঢাকায় এসেছেন লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। রোববার নয় দিনের ছুটি নিয়ে ফিরেছেন প্রিয় আঙিনায়। ১৭-১৯ মে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জাতীয় অ্যাথলেটিক্স টুর্নামেন্টে অংশ নেবেন দেশের দ্রুততম এই মানব।

মূলত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ঘরোয়া আসরকেই মানদন্ড হিসাবে ধরা হয়। যেহেতু সামনেই এশিয়ান ও কমনওয়েলথ গেমস রয়েছে। তাই ওই দুই আসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে জাতীয় প্রতিযোগিতায় ভাল করতেই হবে। ইমরানুর বলেন, ‘আমার লক্ষ্য এখন একটাই- জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা নৈপুণ্য দেখানো ও দ্রুততম মানবের খেতাব ধরে রাখা।’

গত বছর জাতীয় অ্যাথলেটিক্সে খেতাব হারালেও সামারে ঠিকই ১০০ মিটারে দ্রুততম মানবের খেতাব নিজের করে নিয়েছেন ইমরানুর। তবে ২০২৩ সালে এশিয়ান ইনডোরে ৬০ মিটারে সোনা জিতে ইতিহাস গড়েন ইমরানুর, যা এশীয় পর্যায়ে বাংলাদেশের জন্য ছিল এক বিশাল প্রাপ্তি। সম্প্রতি পোল্যান্ডে বিশ্ব ইনডোরে ৩৭তম হন তিনি; যেখানে ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। এছাড়া গত ফেব্রুয়ােিত চীনের তিয়ানজিনে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনাল থেকে বাদ পড়েন ইমরানুর।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর