[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজ-২০২৫

বাংলাদেশের তিন জুটি সেমিফাইনালে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১২ পিএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজের পুরুষ দ্বৈতের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের তিন জুটি।

আজ ২৫ ডিসেম্বর ২০২৬ ইং বৃহস্পতিবার ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজের পুরুষ দ্বৈতের চারটি ইভেন্টের মধ্যে তিনটিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

পুরুষ দ্বৈত

ইংল্যান্ডের শাটলারদের সরাসরি ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টে (২-০ সেটে) হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠল বাংলাদেশের জুমার ও ওহিদুল জুটি।

সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের গৌরব ও তানভীর জুটি। ২১-১৫, ২১-১৫ পয়েন্টে (২-০ সেটে) হারিয়েছে ভিয়েতনামের থান ও ডান এন জুটিকে।

ভারতের অতুল কুমার ও প্রদীপ কুমার জুটি ২১-১৫ ও ২১-১৬ পয়েন্টে (২-০ সেটে) রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

বাংলাদেশের রিয়াদুল ও তনয় জুটি ৯-২১ ও ১৩-২১ পয়েন্টে (২-০ সেটে) থাইলৗান্ডের কুল্লাপাত লোথং ও তাছিন জুটির কাছে হেরে যায়।

ওমেন্স ডাবল
ভারতের ন্যান্সি ও মালিক জুটি ২১-৮ ও ২১-৪ পয়েন্টে (২-০ সেটে) বাংলাদেশের ডালিয়া ও ম্যাথেনা জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠে।

ভারতের নিশু মালিক ও মুসকান জুটি ২১-১৮ ও ২১-১৬ পয়েন্টে (২-০ সেটে) মালয়েশিয়ার নাবিনা ও ভাস্মিকা জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠেন।

থাইল্যান্ডের বুয়া কিউ ও সারিসা জুটি ২১-৯ ও ২১-৯ পয়েন্টে (২-০ সেটে) ইংল্যান্ডের লাম ও কানাডার থালিয়া জুটিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

মালয়েশিয়ার গানমিন ও তানজিং জুটি ২১-১৭ ও ২১-১৬ পয়েন্টে (২-০ সেটে) থাইল্যান্ডের পাত্থারিন ও নাতাপোর্ণ জুটিকে হারিয়ে সেমিফাইনালে ওঠেণ।

মিক্সড ডাবলস
বাংলাদেশের জুমার ও উর্মি জুটিকে ২১-১৬, ৯-২১ ও ২১-১৭ পয়েন্টে (২-১ সেটে) হারিয়ে সেমিতে উঠেছে ইংল্যান্ডের ওয়াং ও লাম জুটি।

মালয়েশিয়ার দাতু আসরাহ ও ক্লারিসা সান জুটি ২১-১৩, ২১-১৭ পয়েন্টে (২-০ সেটে) ভারতের ভার্গিস ও নাজরিন জুটিকে হারিয়ে সেমিফাইনালে।

থাইল্যান্ডের কুল্লাপাত ও পাথ্থারিন জুটি ২১-১৯ ও ২১-১৫ পয়েন্টে (২-০ সেটে) মালয়েশিয়ার রুশদান ও লিমঝুয়ান জুটিকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।

মালয়েশিয়ার উই ইয়ে তেম ও তানজিং হুই জুটি ২১-১৩ ও ২১-১৩ পয়েন্টে (২-০ সেটে) থাইল্যান্ডের তাসিন ও সারিসা জুটিকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।

আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে সেমিফাইনালের খেলাগুলো। আগামীকাল সব ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর