[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে শাটলার জুমার ও অহিদুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম

দেশের ব্যাডমিন্টনে খেলার গতি বেড়েছে। তাই আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে উন্নতি হওয়ায় প্রথমবার বিশ্বকাপ ব্যাডমিন্টনের বাছাইয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

এ বছর ১৭-২৩ আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। দেশের দুই তারকা শাটলার আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল খেলার সুযোগ পেয়েছেন। ডাবলসে তাদের র‌্যাংকিং ১১৮ থাকায় এমন সুযোগ এসেছে। তবে নাম নিবন্ধন করার পর ভেন্যু জানতে পারবেন দুই শাটলার।

জাতীয় দলের কোচ ইঞ্জিনিয়ার মীর সারওয়ার আলম বলেন, ‘সাম্প্রতিক সময়ে ওরা ভালো ফল করেছে। কানাডা ও শ্রীলঙ্কাতে সাফল্য এসেছে। ঢাকাতে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ও সিরিজেও এসেছে ইতিবাচক ফল। তাই বিশ্ব র‌্যাংকিংয়ে ডাবলসে আগের চেয়ে উন্নতি হওয়ায় বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর