[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

একযুগ পর ব্যাডমিন্টন লিগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ ১৭:০৩ পিএম

প্রায় এক যুগ পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের খেলা। সবশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল এই লিগ।

১৫-২২ মে শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় লিগে অংশ নেবে নয়টি দল।

এগুলো হলো- ঢাকা গ্লাডিয়েটরস বিসি, নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাব, মাহা স্পোর্টিং ক্লাব, ভাস্তিকা স্পোর্টস, অ্যালোরা শাটলার একাডেমি, গুলশান স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা কিংস ব্যাডমিন্টন ক্লাব, আহ্বান ব্যাডমিন্টন ক্লাব ও ইউরোপা ইয়ুথ ব্যাডমিন্টন ক্লাব।

এক যুগ পর অনুষ্ঠেয লিগ সম্পর্কে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির বলেন, ‘দেশের শাটলারদের অর্থ আয়ের অন্যতম একটি পথ প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ। গত এক যুগ ধরে সেই লিগ বন্ধ ছিল। বলতে গেলে, শাটলারদের রুটি-রুজি বন্ধ ছিল। এবার প্রথম বিভাগ লিগের মাধ্যমে তাদের অর্থ আয়ের সেই বন্ধ্যাত্বতা দূর হবে আশাকরি।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর