আকাশে ব্যতিক্রমী সংবর্ধনা স্বর্ণজয়ী শাটলারদের
মাটি থেকে ৪০ কিংবা ৫০ হাজার ফুট উপরে। মেঘের ভেলা পেরিয়ে অনেক উপরে। সেখানেই ব্যতিক্রমী এক সংবর্ধনা পেলেন পাকিস্তানে স্বর্ণজয়ী দুই শাটলার।
আজ দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেতরে রীতিমতে কেক কেটে শাটলারদের সংবর্ধনা দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন ও অন্যরা।.jpeg)
পাকিস্তানে অনুষ্ঠিত সাউথ এশিয়া রেজিওনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ - অংশগ্রহণকারী ছয়টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশের জন্য স্বর্ণপদক অর্জন করেন জাতীয় দলের শাটলার সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়। গ্রান্ড ফাইনালে তারা ২১-১৪, ১৮-২১ ও ২১-১৫ পয়েন্টে অর্থাৎ ২-১ সেটে নেপালের দাহাল ও কানাল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অপর দিকে, পুরুষ এককে বাংলাদেশের সিফাত উল্লাহ গালিব ব্রোঞ্জ পদক অর্জন করেন, যা বাংলাদেশের জন্য আরও একটি উল্লেখযোগ্য সাফল্য। কোচ হিসেবে সাথে রয়েছেন সাবেক বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়ন, জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ গোলাম মোস্তফা জাভেদ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: