[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বিওএর নির্বাচন কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারন সভাও (এজিএম)। এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হবে কক্সবাজারে। নির্বাচন উপলক্ষ্যে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে সোমবারের কার্যনির্বাহী কমিটির সভায়।

 বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিওএর সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। বিওএর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বিকেএসপির সাবেক মহাপরিচালক ব্রি, জেনারেল (অব.) সালেহীন মনোয়ার।

কমিশনের দুই সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য তাহমিনা রহমান। এছাড়া সভায় সিদ্ধান্ত হয় যে, কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিওএ’র বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিওএ কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা থেকে পাওয়া কাউন্সিলরদের তালিকা নিশ্চিত করা হয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর