বিওএতে নতুন কমিটি
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। মহাসচিব নির্বাচিত হন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার ক্রীড়াবিদ ও সংগঠক জোবায়েদুর রহমান রানা।
আজ রোববার কক্সবাজারে বিওএর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচ সহসভাপতি পদে আবদুস সালাম, আবদুল হাই সরকার, মেজর (অব.) ইমরোজ আহমেদ, মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী ও ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লা নির্বাচিত হয়েছেন। উপ-মহাসচিবের দু’টি পদে নির্বাচিত হয়েছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন (৭০ ভোট) ও বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান (৬৭ ভোট)। এই পদে আরেক প্রার্থী আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ পেয়েছেন মাত্র ১৯ ভোট। বাকি একটি উপমহাসচিব পদে বিওএ পেট্রোন কোটায় কাউন্সিলর হওয়া বিসিবি পরিচালক আমজাদ হোসেন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম।
কক্সবাজারে বিওএ'র এজিএম হওয়ার পরই নির্বাচনের ভোটাভুটি হয়। মহাসচিব, সহ-সভাপতি, সদস্য, কোষাধ্যক্ষ সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। উপ মহাসচিব তিন পদের মধ্যে দু'টি অলিম্পিক ডিসিপ্লিনের আরেকটি অলিম্পিক ডিসিপ্লিনের বাইরে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিনের মধ্যে অন্যতম শুটিং। বিওএ’র কমিটিতে সব সময়ই শুটিং ফেডারেশনের প্রতিনিধিত্ব ছিল। এবারের কমিটিতে শুটিং ফেডারেশনের কেউ নেই। যদিও অলিম্পিয়ান কোটায় শুটার আবদুল্লাহ হেল বাকী কমিটিতে এসেছেন।
বিওএর কমিটির ২৫ সদস্য হলেন-
মো. রাসেল কবির সুমন, মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.), মো. হাবিবুর রহমান, মো. সালাউদ্দিন আহাম্মেদ, লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.), কর্নেল ওয়েস হুদা (অব.), মাকসুদ আলম, ক্যাপ্টেন এ, এম মাকসুদ আহমেদ, মো. হাসানুজ্জামান খান, ফারুক হাসান, উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.), ডিআইজি মোঃ আশিক সাঈদ, কামরুল ইসলাম, আবদুল্লাহ আল জহির, মো. শাহজাদা আলম, প্রকৌশলী ফিরোজা করিম নেলী, মশিউর রহমান, সৈয়দ আবুল বশর, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, মো. আবিবুল বারী আয়হান, ব্রি. জেনারেল মো. হুমায়ূন কবীর, আবদুল্লাহ হেল বাকী, কাজী নজরুল ইসলাম, মো. সেলিম ফকির ও ফারহাদ জেসমিন লিটি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: