[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভিয়েতনামের জিএমকে হারালেন ফাহাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

২১ বছর পর আয়োজিত লিওনাইন গ্র্যান্ড মাস্টার্সর প্রথম রাউন্ডে ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হুয়াকে হারিয়ে দেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান।

শনিবার ধানমন্ডিস্থ র‌্যাংকস নাসিম স্কোয়ারে অনুষ্ঠিত খেলায় ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হুয়ার পেট্রোভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫১ চালের মাথায় জয়ী হন।

বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার মনন রেজাও দেশের অন্যতম গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে হারিয়ে দিয়েছেন। মনন সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের সিসিলিয়ান ডিফেন্সের পলসন বিশ্লেষন ধারায় খেলে ২৬ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের সময় শেষ হয়ে গেলে জেতেন মনন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানির কাছে হেরে গেছেন।

ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতি অবলম্বন করে খেলে ৩৯ চালে আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানির কাছে হেরে যান। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের ফিদে মাস্টার ভিদান্ত পানিসার কাছে হেরে যান। প্রতিযোগিতায় চার দেশের ১০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৩ জন ফিদে মাস্টার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর