[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ওয়াসিম আক্রামের বিরুদ্ধে পাকিস্তানে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

আইনি জটলিতায় জড়ালেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ওয়াসিম আক্রাম। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছেন। পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে আক্রামের বিরুদ্ধে।

আক্রামের বিরুদ্ধে লাহোরে অভিযোগ দায়ের হয়েছে। মহম্মদ ফিয়াজ নামে এক ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন। আক্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ফিয়াজের অভিযোগ, খেলার আড়ালে জুয়ার প্রচার করছেন সাবেক এই অলরাউন্ডার। তাঁর আরও অভিযোগ, ‘বাজি’ নামে একটা বিদেশি অনলাইন বেটিং সংস্থার প্রধান বিপণন দূত আক্রাম। ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আক্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে। অভিযোগ নিয়ে আক্রামের পক্ষ থেকে অবশ্য কিছু জানা যায়নি।

সংবাদ সংস্থা পিটিআইকে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তা বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণতি হলে আমরা ওয়াসিম আক্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ তবে এ ব্যাপারে আক্রামকে এখনও কোনও নোটিস পাঠাননি তদন্তকারীরা। উল্লখ্যে, একই অভিযোগে গত শনিবার গ্রেফতার হয়েছেন পাকিস্তনের ইউটিউবার সাদ উর রহমান। যিনি ডিক ভাই নামেও পরিচিত। ফলে অভিযোগ প্রমাণতি হলে সমস্যায় পড়তে পারেন সাবেক এই ক্রিকেটার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর