[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচেও একই সিদ্ধান্ত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট আড়াই দিনে হারের পর ওয়ানডে সিরিজেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে হারায় সিরিজ হার নিশ্চিত হয়েছে সফরকারীদের।

এই দুই ম্যাচেই টস জিতে রান তাড়ার পথ বেছে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হারের পর দ্বিতীয়টি ১৩ রানে হারেন তারা। আজ হারারেতে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের৷ এই ম্যাচেও টস জিতে আগের মতো প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মিরাজ।

একাদশে দুটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। লেগ স্পিনার রিশাদ হোসেন ও ডানহাতি পেসার নাহিদ রানা নেই। তাদের পরিবর্তে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের সঙ্গে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউফদ্দিন সুযোগ পেয়েছে। মুস্তাফিজুর রহমানের চোটে ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফউদ্দিন।

এর আগে সর্বশেষ ২০২২ সালে জিম্বাবুয়ে সফরেও ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। তবে হোয়াইটওয়াশ হয়নি। ২-১ ব্যবধানে লড়াই শেষ করে দেশে ফেরেন লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর