কেমন হবে ভারত-পাকিস্তান ম্যাচের পিচ?
এশিয়া কাপ ক্রিকেটে বহুল প্রতিক্ষিত ভারত ও পাকিস্তানের ম্যাচ রোববার। বড় ম্যাচের আগে ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছে দুই দল।
এই ম্যাচে পিচ কেমন হবে সেই দিকে নজর থাকবে সকলের। দুবাইয়ের পিচের চরিত্রে এ বার বদল এসেছে। রবিবারের আগে পিচে বদল আনবে?
এই প্রথমবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে নেতৃত্ব দিতে নেমেছেন দুই দলের অধিনায়করা। সূর্যকুমার যাদব ও সলমন আলি আঘা অতীতে কোনও দিন মেগা ম্যাচে দলকে নেতৃত্ব দেননি, এ বার সেটা হবে। ফলে তাঁদের উপরেও চাপ থাকবে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দুবাইয়ের পিচ।
ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুবাইতে সাধারণত বোলারদের দাপট দেখা যায়। শুরুর ওভারগুলিতে পিচ পেসারদের সাহায্য করে। ম্যাচ যত এগোবে স্পিনাররা তত সাহায্য পাবেন। রাতের দিকে শিশির বড় ভূমিকা রাখতে পারে। ফলে পরে যেই দল বোলিং করবে তাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
দুবাই এখনও পর্যন্ত মোট ১১১টি ম্যাচ আয়োজন করেছে। এর মধ্যে ৫১টি ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করা দল। রান তাড়া করা দল ৫৯টা ম্যাচ জিতেছে। অর্থাৎ, দুবাইয়ে টস জিতে প্রথমে বোলিং করা দল লাভজনক হয়েছে। প্রথম ইনিংসে গড় স্কোর ১৩৯, যেখানে দ্বিতীয় ইনিংসে গড় স্কোর ১২২। এই মাঠে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে ভারতের ঝুলিতে। আফগানিস্তানের বিপক্ষে ভারত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে করেছিল ২১২ রান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: