[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রীলংকার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ এএম

তানজিম সাকিব

এশিয়া কাপের গুরত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। বাইরের সমালোচনায় কান না দিয়ে, সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব। এদিকে, বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলংকাও। আজ শনিবার আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়।


এশিয়া কাপের গুরত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। বাইরের সমালোচনায় কান না দিয়ে, সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব। এদিকে, বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলংকাও। আজ শনিবার আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়।


এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানা মন্তব্য করে আসছে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। তবে নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু। যদিও হংকংয়ের বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা, সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে। জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের সেরাটা দিব। আমাদের কে বড় দল বললো, ছোট দল বললো, এসব দেখার বিষয় না।’

দল অবশ্য ফুরফুরে মেজাজেই আছে। দুই ম্যাচের মাঝে একদিনের বিরতি। টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স। মাঝে কেবল জুম্মার নামাজ আদায়ে মসজিদে যান ক্রিকেটাররা। শ্রীলংকা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে। এই ফরম্যাটের শেষ ৬ দেখায়, লাল-সবুজের জয়ের পাল্লা ভারী।

টাইগার পেসার বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে আমরা একটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব। ওয়ানডে বিশ্বকাপে জিতেছি। শেষ সিরিজেও তাদের বিপক্ষে জিতেছি। এটা আমাদেরকে একটা বাড়তি প্রেরণা দিবে।’


আবুধাবির গরমে ক্রিকেটারদের ক্লান্তি বাড়ায়নি টিম ম্যানেজমেন্ট। তাই অনুশীলন নয়, এদিন কৌশল সাজানোতেই ছিল বাড়তি গুরুত্ব। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা ক্ষীণ। তবে মাথায় রাখতে হচ্ছে, লংকানদের বিপক্ষে খেলতে হবে নতুন উইকেটে।

২০১৮ সালে নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা। নাগিন ড্যান্স, টাইম আউট কা-ের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর