[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ধোনির যে রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন রিংকু সিং

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন উচ্চতায় উঠলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফিনিশার রিংকু সিং। রোববার (২৭ এপ্রিল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে স্বদেশি কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির দীর্ঘদিনের এক রেকর্ড ভেঙে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

একনা ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে কেকেআরের ব্যাটিং বিপর্যয়ের মুহূর্তে হাল ধরেন রিংকু সিং। তিনি ৫১ বলের মোকাবিলায় অপরাজিত ৮৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। এই ইনিংসটিই তাকে আইপিএলের ইতিহাসে অনন্য এক রেকর্ডের মালিক করে তুলেছে।

আইপিএলের প্রথম ইনিংসে ৬ নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস এখন রিংকু সিংয়ের দখলে। গত ১৫ বছর ধরে এই রেকর্ডটি ছিল ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দখলে। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ধোনি ৪০ বলে অপরাজিত ৭০ রানের এক স্মরণীয় ইনিংস খেলেছিলেন।

‘৯০ দিনের মধ্যে নির্বাচন না দিলে অবৈধ হয়ে যাবে বিসিবির অ্যাডহক কমিটি’
রিংকু ৮৩ রান করে ধোনির সেই দীর্ঘস্থায়ী রেকর্ডটি নিজের নামে করে নিলেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দীনেশ কার্তিক। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬৯ রান করেছিলেন তিনি। চার নম্বরে শারদুল ঠাকুর। কেকেআরের হয়েই ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আইপিএলের ইতিহাসে প্রথম ইনিংসে ৬ বা তার নিচে ব্যাট করতে নেমে বিদেশি ও ভারতীয় মিলিয়ে সর্বোচ্চ রানের তালিকায় রিংকু এখন দ্বিতীয় স্থানে। তার উপরে রয়েছেন কেবল তারই সতীর্থ আন্দ্রে রাসেল। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাসেল অপরাজিত ৮৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন।

লক্ষ্ণৌয়ের বিপক্ষে রিংকুর এই ইনিংসটি কেকেআরকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছিল এবং শেষ পর্যন্ত সুপার ওভারে জয় তুলে নিয়ে নাইটরা মাঠ ছাড়ে। রিংকুর এই ফর্ম কেকেআরের প্লে-অফের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর