[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

তৃতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ মে ২০২৬ ২১:০৫ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আজ (১ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে লিড নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতেও তাই একই স্কোয়াডের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

স্কোয়াডে প্রথমবার ডাক পেলেও প্রথম টি-টোয়েন্টির দলে সুযোগ মেলেনি আব্দুল গফফার সাকলাইনের। তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে জায়গা মিলতে পারে তার। এছাড়া কন্ডিশন বিচারে প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া নাসুম আহমেদ এবং সাইফউদ্দিন আহমেদও এই ম্যাচের স্কোয়াডে সুযোগ পেতে পারেন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহঅধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর