[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মে ২০২৬ ১৬:০৫ পিএম

আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। বৃহস্পতিবার (৭ মে) দীর্ঘ প্রতীক্ষিত এই সফরের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সফরের শুরুতেই মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন। এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে।

সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ সফরে আসার ঠিক আগেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শেষ করেই সরাসরি বাংলাদেশে পৌঁছাবে তারা। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবিলা করতে বাংলাদেশ দলও তাদের সেরা প্রস্তুতি নিতে শুরু করেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর