[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শান্ত-মুমিনুলের দৃঢ়তায় স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ মে ২০২৬ ১২:০৫ পিএম

মিরপুর টেস্টে সমানতালে লড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। ২৭ রানের লিড পাওয়া টাইগাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যেই হারিয়ে ফেলে ২ ওপেনারকে। তবে মুমিনুল হক ওমিরপুর টেস্টে সমানতালে লড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জব নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় স্বস্তি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ।

সোমবার (১১ মে) টেস্টের চতুর্থ দিনে ৯৩ রানে ২ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তাতে লিড দাঁড়িয়েছে ১২০ রানে। একপাশে মুমিনুল ৩৭ রানে ও আরেক পাশে শান্ত ৩৪ রানে অপরাজিত আছেন। দুজনের জুটি এরই মধ্যে হয়ে গেছে ৭০ রানের।

আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে ব্যাট করতে নেমে আজ শুরুতেই চাপে পড়ে টাইগাররা। ১৫ রানের মাথায় এলবিডব্লিউয়ের শিকার হন মাহমুদুল হাসান জয়। দলীয় ২৩ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলামও। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও হাসান আলি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর