[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবদত্ত পাডিক্কালের সঙ্গে শেহনাজ গিলের প্রেমের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ মে ২০২৬ ০৬:০৫ এএম

আইপিএলের চলতি মৌসুমে বারবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিলের উপস্থিতি ঘিরে নতুন করে জোরালো হয়েছে প্রেমের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, আরসিবি তারকা ক্রিকেটার দেবদত্ত পাডিক্কালের সঙ্গে সম্পর্কে রয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। প্রতিবেদন এনডিটিভির।

সম্প্রতি এক ম্যাচের সাইডলাইনে আলাপচারিতার সময় প্রিয় ক্রিকেটারদের নাম জানতে চাওয়া হলে শেহনাজ বলেন, ‘আমি বিরাটকে (কোহলি) ভালোবাসি। মাঠে দেবদত্তর খেলাও আমার খুব ভালো লাগে।’

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে। যদিও শেহনাজ গিল কিংবা দেবদত্ত পাডিক্কাল; দুজনের কেউই এখন পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

আর্শদীপের মন্তব্যে ভারতীয় ক্রিকেটে তোলপাড়, আইপিএল থেকে নিষিদ্ধের দাবি
চলতি মাসের শুরুতে শেহনাজ একটি মজার রিল ভিডিও পোস্ট করেন, যেখানে ক্যাপশনে লেখেন, ‘দিল আরসিবি মে হ্যা‘ (আমার হৃদয় আরসিবিতে)। এরপর থেকেই ভক্তদের মধ্যে আলোচনা আরও বেড়ে যায়।

শুধু তাই নয়, এবারের আইপিএলে একাধিক আরসিবি ম্যাচে গ্যালারিতে দেখা গেছে শেহনাজকে। দলের জয়ের পর আরসিবির জার্সি পরে নিজের ছবি পোস্ট করেও আলোচনায় আসেন তিনি।

বৃহস্পতিবারও একটি ভিডিও শেয়ার করে শেহনাজ লেখেন, ‘মজা হয়েছে’। ভিডিওতে তাকে পুরো উদ্দীপনায় বেঙ্গালুরু দলকে সমর্থন করতে দেখা যায়। কমেন্ট সেকশনে অনেক ভক্তই তাকে আরসিবির ‘লাকি গার্ল’ বলে উল্লেখ করেছেন। তাদের মতে, শেহনাজ মাঠে উপস্থিত থাকলেই জয় পায় বেঙ্গালুরু।

পাঞ্জাবি বিনোদন জগতের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শেহনাজ গিল। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বসে’ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। পরে ‘কিসি কা ভাই, কিসি কা জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ছবিটিতে আরও অভিনয় করেন সালমান খান, পূজা হেগদেরা।

এছাড়া ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমাতেও দেখা গেছে তাকে, যেখানে সহশিল্পী ছিলেন ভূমি পেড়নেকর, ডলি সিং, কুশা কাপিলা ও শিবানি বেদিরা। সিনেমাটি ২০২৩ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়। সবশেষ ২০২৫ সালের পাঞ্জাবি সিনেমা ‘ইক কুডি’তে অভিনয় করেছেন শেহনাজ গিল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর