প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে এক শ পার করল বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সিলেটে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। টেস্টের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০১ রান করে মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা।
সিলেট টেস্টে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। প্রথম টেস্টে বাজে পারফরম্যান্স করলেও এদিন তার সঙ্গে ওপেনিংয়ে নামেন মাহমুদুল হাসান জয়। আজ নিজের মোকাবিলা করা দ্বিতীয় বলেই ফিরেছেন তিনি। ভালো শুরু করেও ২৬ রান করে আউট হন জয়।
তিনে নামা মুমিনুল হক ফর্মে থাকলেও ২২ রান করে আউট হন এদিন। একপর্যায়ে ৬৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর দারুণ জুটি গড়ে বাংলাদেশকে রক্ষা করেন আগের ম্যাচেও দারুণ খেলা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ১০১ রান তুলে দলকে বিপদমুক্ত রেখেই মধ্যাহ্ন বিরতিতে যান এই দুজন। শান্ত ২৬ ও মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন।
এর আগে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে পাকিস্তান থামে ৩৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে ২৬৮ রানের লক্ষ্য পায় পাকিস্তান। তবে নাহিদ রানার তোপে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় শান মাসুদের দল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: