[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

‎বিসিবি নির্বাচন: বিনা ভোটে পরিচালক হচ্ছেন সিরাজউদ্দিন আলমগীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ মে ২০২৬ ০৭:০৫ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে ২৩ পদের বিপরীতে ৪০টি মনোনয়ন বিক্রি হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী দুই দিনে জেলা-বিভাগ ক্যাটাগরিতে ১১টি পরিচালক পদের জন্য বিক্রি হয় ১৯টি মনোনয়নপত্র।

‎ঢাকার ক্লাব ক্যাটাগরির ১২টি পরিচালক পদের জন্য সমানসংখ্যক, মনোনয়নপত্র কেনেন। এছাড়া তিন নম্বর ক্যাটাগরিতে থাকা বিভিন্ন সংস্থার মধ্যে দুটি মনোনয়নপত্র বিক্রি হয়। কিন্তু এর মধ্যে একটি বাতিল হয়ে গেছে।Maps

‎গঠনতন্ত্র অনুযায়ী, সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কোনো প্রতিনিধি বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই নিয়ম না মেনে গত বুধবার মনোনয়নপত্র তোলেন কোয়াবের প্রতিনিধি সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুত। পরে এটি বাতিল হয়ে যায়। তাই ৭ জুনের ভোটের আগেই এই বিভাগ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

‎তবে এখনই এই প্রার্থীকে জয়ী ঘোষণা করতে চান না রিটার্নিং কর্মকর্তা তাহেরুল হক। গতকাল মনোনয়নপত্র বিতরণ শেষে সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা এটা (নাম) বলছি না। কারণ, এটা এখনো আনুষ্ঠানিকভাবে হয়নি। যাচাই-বাছাই হবে। এটা (জয়ী বলা) আমার জন্য সঠিক সময় নয়।

‎বৃহস্পতিবার সব মিলিয়ে ২৩টি মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। যেখানে জেলা-বিভাগ ক্যাটাগরিতে ৮টি, ঢাকার ক্লাব ক্যাটাগরিতে ১৪টি এবং তিন নম্বর ক্যাটাগরিতে একটি ফরম জমা পড়ে। নির্বাচনের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, ক্লাব ক্যাটাগরির মধ্যে সাবেক তিন পরিচালক ফাহিম সিনহা, শানিয়ান তানিম ও আমজেদ হোসেনের সঙ্গে লুতফর রহমান গতকাল নিজেদের মনোনয়নপত্র জমা দেননি।Maps

‎নির্বাচনে একাধিক প্যানেল হবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি। তবে বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের প্যানেল ভারি হচ্ছে। ক্লাব ক্যাটাগরিতে ওল্ড ডিওএইচএস থেকে মনোনয়ন নেওয়া তামিমের সঙ্গে নির্বাচন করতে পারেন ফাহিম সিনহা (আবাহনী), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিম ক্রিকেটার্স), মাসুদুজ্জামান (মোহামেডান), শাহনিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ইয়াসির মোহাম্মদ ফয়সাল (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ওয়ান্ডারার্স ক্লাব) মনোনয়নপত্র নিয়েছেন। গুঞ্জন আছে ক্লাব ক্যাটাগরি থেকে ১২জন পরিচালক হচ্ছেন এরাই।

‎মনোনয়নপত্র স্বশরীরে উপস্থিত হয়েই জমা দেওয়ার বাধ্যকতা নামথাকেও বৃহস্পতিবার তামিম ইকবাল, মাসুদুজ্জামান, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, আসিফ রাব্বানী ও সৈয়দ ইব্রাহিম আহমেদকে দেখা গেছে মনোনয়নপত্র জমা দিতে।

‎‎এদিকে ‘এ’ ক্যাটাগরিতে ঢাকা বিভাগ থেকে আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান (জামালপুর জেলা) ও সাদ বিন জামান (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা)। চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন নান্নু (চট্টগ্রাম জেলা) ও মঈন উদ্দিন চৌধুরী কামরু (লক্ষীপুর জেলা)। খুলনা বিভাগ থেকে মো. শফিকুল আলম (খুলনা জেলা) ও শান্তনু ইসলাম (যশোর জেলা)। রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা)। সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরীর (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা) নির্বাচিত হয়ে আসা সময়ের ব্যাপার। এই সব জায়গায় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম।City & Local Guides

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর