[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘাম ঝরানো জয়ে পাকিস্তানের বড় কীর্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ জুন ২০২৬ ১০:০৬ এএম

অস্ট্রেলিয়াতে হারাতে রীতিমত ঘাম ঝরল পাকিস্তানের। লো স্কোরিং দুই দলের আরেকটি ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হলো। পাকিস্তান শেষ হাসিটা হালেও জিততে বেগ পেতে হয়েছে তাদের। আর এই জয়ে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজও নিশ্চিত করেছে তারা।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় কীর্তিও গড়েছে পাকিস্তান। টানা তিন ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। লাহোরে আগে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায়। পাকিস্তান ওই রান তাড়া করে ৬ উইকেট হারিয়ে। ৪৯ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা সিরিজ জিতে নেয়।

পাকিস্তানের জয়ের নায়ক অধিনায়ক ও পেসার শাহীন শাহ আফ্রিদি। ৩০ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার। আর নিজের প্রথম সিরিজে ৭ উইকেট ও ৬০ রান নিয়ে সিরিজ সেরা হয়েছেন আরাফাত মিনহাস।

২০২২ সালে অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে গিয়ে ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায়। দুই বছর পর পাকিস্তান অস্ট্রেলিয়া সফরে গিয়ে একই ব্যবধানে সিরিজ জেতে। ফল পাল্টায়নি এবারও। ঘরের মাঠে ২-১ ব্যবধানে পাকিস্তান জিতে নেয় সিরিজ।

ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়াকে। গতকাল ৩৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দলের হয়ে অধিনায়ক জশ ইংলিশ সর্বোচ্চ ৬৫ রান করেন। ৭১ বলে ৮ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি। ১৯ রানের দুটি ইনিংস আসে মার্নাশ লাবুশানে ও অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে।

আফ্রিদির ৩ উইকেট বাদে ২টি করে উইকেট পেয়েছেন আবরার আহমেদ ও শাদাব খান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রান পেতে ভুগেছে পাকিস্তানও। প্রথম দুই ওয়ানডের পর এবারও রান পাননি দুই ওপেনার শাহিবজাদা ফারহান (৬) ও মাজ সাদাকাত (২৭)। এছাড়া গাজি ঘোরি (৮), সালমান আগা (১৫), আরাফাত মিনহাস (৯) দ্রুত আউট হন।

দেয়াল হয়ে দাঁড়িয়ে বাবর আজম তিনে নেমে ৪০ রান করেন। এছাড়া শেষ দিকে আব্দুল সামাদের ১৮ ও শাদাব খানের অপরাজিত ২৯ রানের সুবাদে পাকিস্তান কোনোমতে জয় নিশ্চিত করে।

অস্ট্রেলিয়ার হয়ে খুনেমান ৩৮ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন নাথান এলিস, ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ।

পাকিস্তানের কাছে সিরিজ হেরে আজই অস্ট্রেলিয়া বাংলাদেশে পা রাখবে। তিন ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও খেলবে অসিরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর