[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

এলপিএল থেকে নাম সরিয়ে নিলেন লিটন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আসন্ন আসরে খেলা হচ্ছে না লিটন দাসের। জানা গেছে, তিনি নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন টুর্নামেন্ট থেকে। মূলত চোটের কারণেই খেলা হচ্ছে না তার। এর আগে এই বাংলাদেশি তারকাকে দলে ভিড়িয়েছিল এলপিএলের ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস।

যদিও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন। এমনকি অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সবকিছু পরিবর্তন করে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, পরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

প্রসঙ্গত, আগামী ১৭ জুলাই মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৮ আগস্ট পর্যন্ত হতে যাওয়া এই আসরে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের। সেখান থেকে সরে গেলেন লিটন। এবারের এলপিএলে খেলবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ড্রাফটের আগেই সাকিব ও তাসকিনকে দলে নেয় জাফনা কিংস।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর