সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপুটে জয় তুললেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ব্যাটিং ব্যর্থতায় অজিদের কাছে গত বুধবারে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকরা। এতে আজকের ম্যাচটা হয়ে হয়ে দাঁড়িয়েছে সিরিজ বাঁচানোর। সেই লক্ষ্যে চট্টগ্রামে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
চোটের কারণে এই ম্যাচেও খেলছেন না লিটন দাস। এতে এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন তাওহিদ হৃদয়।
এদিকে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও শেখ মেহেদীর বদলে একাদশে জায়গা মিলেছে নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদের। অস্ট্রেলিয়া একাদশেও এসেছে একটি পরিবর্তন। জাভিয়ের বার্টলেটের জায়গায় এই ম্যাচে খেলছেন অ্যারন হার্ডি।
এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছিল বাংলাদেশ। লক্ষ্যটা সহজের কাতারে থাকলেও শেষ পর্যন্ত লড়াই করেই জিততে হয়েছিল অজিদের।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: