সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগাররা। ফলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এই পরিস্থিতিতে একাদশে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
শুক্রবার (১৭ জুলােই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। তাই দ্বিতীয় ম্যাচে দলীয় ভারসাম্য আনতে নতুন সমন্বয়ের পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট।
সবচেয়ে বেশি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে স্পিন বিভাগে। প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বিশ্রাম দেয়া হতে পারে। তার জায়গায় একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনের। ব্যাটিংয়ের পাশাপাশি মধ্য ওভারে উইকেট নেয়ার সক্ষমতার কারণেই রিশাদকে বিবেচনায় রাখা হচ্ছে।
ব্যাটিং লাইনআপেও পরিবর্তনের আলোচনা রয়েছে। ব্যাটিংয়ে গভীরতা ও অতিরিক্ত বিকল্প তৈরি করতে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে একাদশে দেখা যেতে পারে। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে তার অভিজ্ঞতা দলের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
পেস আক্রমণেও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তরুণ পেসার আবদুল গাফফার সাকলাইনকে সুযোগ দেয়া হতে পারে। সেক্ষেত্রে একাদশ থেকে জায়গা হারাতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে শেষ পর্যন্ত উইকেটের চরিত্র, কন্ডিশন এবং দলের সমন্বয় বিবেচনা করেই চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে।
জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত বাংলাদেশর সময়টা মোটেও ভালো কাটছে না। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজও হারার শঙ্কায় রয়েছে দল। তাই সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় তুলে নেয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই টাইগারদের সামনে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: