[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

একটি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

এবার জিম্বাবুয়ে সফরে সাদা বলের দুই সংস্করণ মিলিয়ে ৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ওয়ানডেতে ৩টি ও টি-টোয়েন্টিতে একটি।

সবগুলোতেই টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। আজ পঞ্চম ম্যাচ, অর্থাৎ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হারে লাল-সবুজের প্রতিনিধিরা। বুলাওয়েতে টস জিতে তাওহিদ হৃদয়ের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক সিকান্দার রাজা।

এই ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারায় পিছিয়ে আছে তারা। আজ হারলে সিরিজ খোয়াতে হবে হৃদয়দের। সিরিজ বাঁচানোর এই ম্যাচে আগে একটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় লেগ স্পিনার রিশাদ হোসেনকে সুযোগ দিয়েছে সফরকারীরা।

যদিও এই সংস্করণে দুই দলের বিস্তর ফারাক। শক্তিমত্তা বা বর্তমান অবস্থানে এগিয়ে বাংলাদেশ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে যেখানে হৃদয়দের অবস্থান ৮ নম্বরে, সেখানে জিম্বাবুয়ে আছে ১২ নম্বরে। পরিসংখ্যানেও স্পষ্ট এগিয়ে বাংলাদেশ। শেষ চার সিরিজের তিনটি জিতেছে দলটি। সর্বশেষ সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত দুই দলের ২৬ বারের লড়াইয়ে ১৭টিতে জিতেছে বাংলাদেশ, জিম্বাবুয়ের জয় ৯টি। তবে এবার মাঠের লড়াইয়ে পেরে উঠছেন না সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রান টপকাতে নেমে ৩২ রানে হারে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, ও নাহিদ রানা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর