[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

স্প্যানিশ কোচ কাবরেরার সমালোচনায় কানন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে সমালোচনা চলছেই। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে তার সাজানো একাদশকে এখনো মেনে নিতে পারছেণ না অনেকেই। তাই ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া কোচের পদত্যাগ চেয়েছিলেন। সোমবার কিংস অ্যারেনায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলনের এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাফুফের আরেক সদস্য ছাইদ হাছান কানন কোচ হাভিয়ের কা

 

১০ জুন ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও কোচিং স্টাফের ভুলগুলো তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সাবেক তারকা ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য কানন বলেন, ‘হোটেল থেকে দল যখন এসেছে প্রধান কোচ বিলম্বে আসে। এটা আমরা দেখেছি। এক সঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তন করা একজন কোচ, সাবেক খেলোয়াড় ও জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমার কাছে খারাপ লেগেছে।’

 

এরপর তিনি ব্যাখ্যা দেন এভাবে, ‘আল আমিন নামার পর রাকিব কেনো রাইট ব্যাক হয়ে গেল। জামালকে কেনো নামাল না। জামালের সেটপিসে ভূটান ম্যাচে হামজা গোল করেছে। সিঙ্গাপুর ম্যাচে আমরা ১১ সেটপিস পেয়েছি। জামাল থাকলে হয়তো একটা গোলের সুযোগ পেতাম।’ দুই গোলে পিছিয়ে থাকার পর রাকিবের গোলে বাংলাদেশ আবার খেলায় ফেরে। সেই রাকিবকে গোল করে রাইটব্যাক পজিশনে চলে যান। এমন উদ্ভট কান্ডে হতবাক ফুটবলাঙ্গন। এত বড় পজিশন চেঞ্জ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা নাকি জানতেন-ই না, ‘কোচ বলছে রাকিব যে রাইটব্যাক খেলেছে আমি জানিই না। তাহলে কোচিং স্টাফ যারা ছিল তাদের অবস্থান কি- অবশ্যই তা প্রশ্নবিদ্ধ। '

 


প্রধান কোচ কাবরেরা ছাড়াও কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কানন, ‘খেলোয়াড় পরিবর্তনের জন্য আমরা আগে রেফারিকে বলেছি। অথচ প্রতিপক্ষের খেলোয়াড় আগে নেমেছে। চার মিনিট সেখানে নষ্ট হয়েছে। এতে খেলার গতি নষ্ট হওয়ায় খেলায় প্রভাব পড়েছে। আমরা বিষয়গুলো ফাইন্ড আউট করে আলোচনা করেছি।’ বাংলাদেশ প্রথমার্ধের শেষ দিকে প্রথম গোল হজম করে। এখানেও কোচিং স্টাফের দায় দেখেন কানন, ‘আমরা যখন খেলেছি তখনও হাফ টাইম বা খেলা শেষের আগে গোল খেতাম। তখন ৪০ ডিগ্রি তাপমাত্রা ছিল। তখন কোচের বলা উচিত ছিল তিন মিনিট সময় আছে ড্র রাখ দ্বিতীয়ার্ধে আমরা পূর্ণ উদ্দোমে শুরু করব আবার।’

 


সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দল ও অ-২৩ দলের টুর্নামেন্ট রয়েছে। একই সময় দুই দলের খেলা পড়ায় বাফুফের জাতীয় দল কমিটির মধ্য থেকেই দু'টি উপ কমিটি করেছে। এই কমিটি হওয়ায় এখন কোচদের পরামর্শ দেয়ার সুযোগ পাবেন বলে মনে করেন কানন, ‘আগে আমাদের সঙ্গে কোচের কোনো সম্পৃক্ততা ছিল না। এখন কমিটি হওয়ায় পরামর্শ দিতে পারব।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর