[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-ভুটান লড়াই বুধবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

জাতীয় কিংবা মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্ট সাফল্য নিয়েই ফেরে বাংলাদেশ। একই লক্ষ্য নিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে ভুটানে গেছেন অর্পিতা বিশ্বাসরা। মঙ্গলবার তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক মেয়েরা। বাংলাদেশ সময় বিকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি।

 

বাংলাদেশের কিশোরীদের কাছে এই টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য। পাশাপাশি শেখারও মঞ্চ। মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘এতদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভাল খেলে জেতার। পাশাপাশি শিখবো।’

কোচ মাহবুবুর রহমানও বললেন মেয়েরা এই আসর থেকে অনেক কিছু শিখতে পারবে, ‘আসলে এটা উন্নতির একটা জায়গা। শেখারও একটা মঞ্চ। এখান থেকে মেয়েরা অনেক কিছু শিখবে।’ তিনি যোগ করেন, ‘আমরা দীর্ঘ দেড় মাস ধরে অনুশীলন করছি। আমাদের প্রস্তুতি ভালো। মেয়েরা দিনের পর দিন উন্নতি করছে। আশা করি তাঁরাও নিরাশ করবে না। ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করব।’


সাফ অনূর্ধ্ব-১৭ মেয়েদের এই আসরে অংশ নিচ্ছে মাত্র চারটি দল। অন্য দুিিট দল হল ভারত ও নেপাল। পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকা অংশ না নেওয়ায় চার দল ডাবল লিগ পদ্ধতিতে খেলবে। প্রত্যেকে একে অপরের বিপক্ষে দুবার করে লড়বে। শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর