জয় দিয়ে মিশন শুরু অর্পিতাদের
ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শিরোপা মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ বুধবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছেন অর্পিতা বিশ্বাসরা। লাল সজুবের হয়ে ্আলপি আক্তার দুটি ও সুরভী আকন্দ প্রীতি এক গোল করেন। ভুটানের হয়ে এক গোল করেন রিনজিন দেমা ছোদেন।
ম্যাচের শুরুতে কোচ মাহবুবুর রহমান লিটুর দলকে কিছুটা অগোছালো দেখালেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দে ফেরেন অর্পিতারা। তবে ম্যাচে ফিরতে বাংলাদেশ সময় নেয় ১১ মিনিট পর্যন্ত। সুরভীদের আক্রমনের তোরে ছত্রখান হয়ে পড়ে ভুটানের রক্ষণভাগ। কিন্তু গোলের দেখা মিলছিল না সফরকারীদের শিবিরে। ৩৪ মিনিটে বাংলাদেশকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করে ভুটান। মামনি চাকমার কর্নার থেকে হেড করেন আলপি আক্তার। তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করেন ভুটানের ফুটবলার। ফিরতি বলে সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডেডলক ভাঙ্গেন সুরভী আকন্দ। আলপি আক্তারের উচু করে বাড়ানো বল পেয়ে যান তিনি। স্বাগতিক গোলকিপার কেলজাং ওয়াংমো এবং ভুটানের দুই ফুটবলারও এগিয়ে আসেন। তবে জটলার মধ্য থেকে হেডে বল জালে জড়ান সুরভী (১-০)। বিরতীর গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ।
৪৮ মিনিটে বদলি নামা পূর্নিমা মারমার শট ফিরিয়ে দেন ভুটানের গোলকিপার ওয়াংমো। মিনিট ছয়েক পর বুলেট গতির শটে দলের ব্যবধান দ্বিগুন করেন আলপি আক্তার। গোলের যোগনদাতা ফাতেমা আক্তার। তার ডিফেন্সচেড়া পাস থেকে বল নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির শটে ভুটানের গোলকিপারকে পরাস্ত করেন আলপি (২-০)। ৫৯ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন দলের হয়ে প্রথম গোল করা সুরভী আকন্দ। ৬১ মিনিটে ব্যবধান কমায় ভুটান। বক্সের বাঁ প্রান্ত দিয়ে শট নেন ভুটানের কুয়েনদেন সোনাম। তবে সেই শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলকিপার মেঘলা। শট ফিরিয়ে দিলেও বল নিজের নিয়ন্ত্রনে রাখতে পারেননি তিনি। ফিরতি বলে রিনজিন দেমা ছোদেন গোল করে ব্যবধান কমান (১-২)।
মিনিট চারেক পর নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন আলপি আক্তার। কর্নার থেকে উড়ে আসা বল জটলা থেকে আলতো টোকায় জালে জড়ান তিনি (৩-১)। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন অর্পিতারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: