[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ০৯:০৮ এএম

বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মেসিকে। তবে লাল কার্ডের নিষেধাজ্ঞায় ডাক পাননি এনজো ফের্নান্দেজ। প্রাথমিক দলে থাকা ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়া বাদ পড়েছেন।


সম্প্রতি ইনজুরি ভোগাচ্ছে লিওনেল মেসিকে। প্রায়শই তিনি ইনজুরিতে পড়ছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবারও তিনি ইন্টার মায়ামির হয়ে খেলেছেন ‘ভয় নিয়ে’। তবুও তার জোড়া গোলে অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগস কাপ সেমিফাইনালে জিতেছে মায়ামি। তাকে নিয়ে শঙ্কিত নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, তাই আটবারের ব্যালন ডি’অর জয়ীকে রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন তিনি।

মেসির ক্যারিয়ারের এটাই শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ হতে যাচ্ছে। ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আলবিসেলেস্তেরা। সম্ভবত নিজ মাঠে এটাই মেসির শেষ ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়নরা ৯ সেপ্টেম্বর বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।


আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, জুলিও সোলার, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল পালাসিওস, আলান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লু সেলসো, ক্লাউদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্তিন কারবোনি, গিউলানো সিমিওনে, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হোসে মানুয়েল লোপেজ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর